প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমাদের শ্রদ্ধেয় পিতা, দাওয়াহ অঙ্গনের পরিচিত আলেম কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেবের নেতৃত্বে। ২০০২ সাল থেকে তিনি প্রতিটি হজ কাফেলা নিজে তত্ত্বাবধান করছেন, এ পর্যন্ত ২৫টি হজ। হজের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সৌদি আরবে থেকে হাজীদের তা’লিম-তালকিন ও প্রশিক্ষণ দেন। ৪০০০-এর বেশি হাজী তাঁর তত্ত্বাবধানে সফর করেছেন।
আজ দ্বিতীয় প্রজন্ম হিসেবে আমরা এই খিদমত এগিয়ে নিচ্ছি, নিজেরাই মুয়াল্লিম হিসেবে কাফেলার সাথে মক্কা-মদিনায় থাকি। আমরা বিশ্বাস করি, ধর্মীয় সফরের জন্য শুধু যাতায়াত আর আবাসন যথেষ্ট নয়, দরকার বিশুদ্ধ মাসআলার জ্ঞান ও সঠিক প্রস্তুতি। তাই আমাদের প্রতিশ্রুতি সহজ: কষ্টের টাকায় বিশুদ্ধ ইবাদত।